স্বাস্থ্য

বর্ষায় যেসব সবজি খাবেন না

লাইফস্টাইল ডেস্ক : বর্ষায় খাবারের পরিবর্তন কিছুটা আনাই যায়। তবে এ সময় খাবার খেতে হয় বুঝে-শুনে। কারণ এসময় খাবার অনিয়ম হলে পেটে সমস্যা দেখা দিতে পারে।

আরও পড়ুন : সংকট মোকাবিলার মনোবল থাকতে হবে

বিশেষ করে বর্ষায় শাক-সবজি খাওয়ার ব্যাপারে সচেতন হতে বলেন বিশেষজ্ঞরা। নয়তো এসময় পেটে সমস্যা হতে পারে। বর্ষা মৌসুমে কিছু সবজি এড়িয়ে চলতে বলেছেন বিশেষজ্ঞরা। অসুন জেনে নেওয়া যাক তেমনই ৪টি সবজি সম্পর্কে-

ফুলকপি

ফুলকপি কমবেশি সুস্বাদু ও পছন্দের সবজি। শীতকালিন সবজি হলেও এখন প্রায় সারা বছরই পাওয়া যায়। ফুলকপি দিয়ে তৈরি যেকোনো রেসিপিটাই সুন্দর। তবে বর্ষাকালে এটি শরীর-পেটের অবস্থা খারাপ করে দিতে পারে। সেই সাথে বাতের সমস্যাও বাড়িয়ে দিতে পারে। তাই বর্ষাকালে ফুলকপি এড়িয়ে চলাই ভালো।

আরও পড়ুন : পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা

বাঁধাকপি

অনেক রেসিপি তৈরি করা যায় বাঁধাকপি দিয়ে। বর্ষার বিকেলে আপনি ইচ্ছা করে বাঁধাকপির পাকোড়া খেতে পারেন। তবে বিশেষজ্ঞরা বর্ষায় বাঁধাকপি খেতে নিষেধ করেছেন। এটি পেট গরম ও পেটের সমস্যা দেখা দিতে পারে। তাই বর্ষা কালে এড়িয়ে চলাই ভালো।

ক্যাপসিকাম

যেকোনো খাবারের স্বাদ বাড়াতে ক্যাপসিকামের জুড়ি খুঁজে পাওয়া মুশকিল। পিজ্জা, পাস্তা, চাউমিন সবকিছুতেই যেন প্রয়োজন পড়ে এই সবজির। তবে বর্ষায় ক্যাপসিকাম থেকে দূরে থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ বর্ষায় ক্যাপসিকাম খেলে তা পেটের সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই যত পছন্দেরই হোক না কেন, এসময় এই সবজি থেকে দূরে থাকুন।

আরও পড়ুন : ভিসানীতি প্রয়োগ করা উচিত

পালং শাক

নানা রকম পুষ্টিগুণে ভরা পালং শাক। বিশেষ করে এই শাকে আছে প্রচুর আয়রন। এটি শরীরের জন্যও বেশ উপকারী। তবে বর্ষাকালে এই শাক খাওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে। কারণ এসময় পালং শাক খেলে পেটে সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে।

সান নিউজ/এএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

‘শেখ হাসিনা আসছে’ স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান...

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৬

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৪৬ জনকে আটক ক...

বিয়ের দাওয়াত না পাওয়ায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার কাণ্ড

মাদারীপুর সদর উপজেলায় ভাগ্নির বিয়েতে দাওয়াত না দেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা