আন্তর্জাতিক

এবার নোবেলও হচ্ছে অনলাইনে!

আন্তর্জাতিক ডেস্কঃ

সাধারণত প্রতি বছরের ডিসেম্বর মাসে নোবেল পুরস্কার বিজয়ীদের পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়। অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সুইডেনের রাজা বিজয়ীদের মাঝে মেডেল ও ডিপ্লোমা দিয়ে থাকেন।

তবে, ঐতিহ্যগতভাবে নোবেল পুরস্কার দেওয়ার অনুষ্ঠান সুইডেনের রাজধানী স্টোকহোমে হয়ে থাকলেও এবার চলমান করোনা পরিস্থিতির কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। তবে সরাসরি অনুষ্ঠান আয়োজন না করা হলেও অনলাইনে অনুষ্ঠান পরিচালনা করা হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি। অনলাইনের মাধ্যমে বিজয়ীরা নিজ নিজ দেশ থেকে অংশ নিবেন।

এ বছরের চিকিৎসা বিজ্ঞান, পদার্থ, রসায়ন, সাহিত্য, অর্থনীতি এবং শান্তিতে নোবেল প্রাইজ অক্টোবরের ৫-১২ তারিখের মধ্যে ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এর আগে ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান স্থগিত করা হয়েছিল, যা পরবর্তীতে ১৯৪৫ সালে অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হয়।

সান নিউজ/ বিএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা