ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে নতুন রাজা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন ৫৬ বছর বয়সী প্রবীণ সাংবাদিক এডওয়ার্ড রুকিদি কিজানাঙ্গোমা ন্যাবঙ্গো প্রথম। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের দীর্ঘদিনের পরিচিত মুখ ও সংবাদ পাঠক হিসেবে সুপরিচিত এই ব্যক্তিত্বের সিংহাসনে আরোহণকে কেন্দ্র করে দেশজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর প্রকাশ করেছে।

তোরো রাজ্যের যুবরাজ হিসেবে জন্ম নিলেও উগান্ডাবাসীর কাছে কিজানাঙ্গোমা মূলত একজন সফল গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবেই বেশি পরিচিত। মেকেরেরে বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগে ডিগ্রি নেওয়ার পর তিনি দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন উপস্থাপক ও সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। গত মাসে ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৩৪ বছর বয়সে মারা যান তোরোর দীর্ঘদিনের শাসক রাজা ওয়ো নিয়িম্বা। উল্লেখ্য, ১৯৯৫ সালে মাত্র তিন বছর বয়সে সিংহাসনে বসে তিনি বিশ্বের সর্বকনিষ্ঠ রাজা হিসেবে রেকর্ড গড়েছিলেন।

রাজা ওয়োর মৃত্যুর পরই মূলত সিংহাসনের উত্তরাধিকার নিয়ে রাজপরিবারের অন্দরে তীব্র বিরোধ মাথাচাড়া দিয়ে ওঠে। প্রয়াত রাজার মা রানি বেস্ট কেমিগিসা দাবি করেন, টেক্সাসে থাকা রাজা ওয়োর এক নাবালক পুত্রকে উত্তরাধিকার করার অসিয়ত রেখে গেছেন প্রয়াত রাজা। তবে রাজবংশের ২১ সদস্যবিশিষ্ট ঐতিহ্যবাহী নির্বাচন কমিটি সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে জানায়, ওই কথিত সন্তানের কোনো বৈধ বা আনুষ্ঠানিক অস্তিত্বের প্রমাণ নেই। ফলে প্রাচীন রীতি ও নিয়ম মেনে প্রয়াত রাজার চাচাতো ভাই কিজানাঙ্গোমাকে নতুন রাজা হিসেবে চূড়ান্তভাবে মনোনীত করা হয়।

উগান্ডার ঐতিহ্যবাহী রাজাদের সরাসরি কোনো রাজনৈতিক ক্ষমতা বা শাসনভার না থাকলেও সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে তাদের ব্যাপক প্রভাব রয়েছে। ইতিমধ্যে দেশটির প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি এবং সেনাপ্রধান মুহুজি কাইনেরুগাবা প্রকাশ্যে নতুন রাজাকে তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন। সাংবাদিকতার দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে এবার সাধারণ মানুষের উন্নয়ন এবং রাজ্যের সার্বিক ঐক্যের কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেছেন কিজানাঙ্গোমা। নানা ঐতিহ্যবাহী প্রথা ও বর্ণাঢ্য মহড়ার মধ্য দিয়ে ঐতিহাসিক কারুজিকা রাজপ্রাসাদে তার এই জমকালো রাজ্যাভিষেক সম্পন্ন হচ্ছে।


সান নিউজ/রাজীব

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা