আন্তর্জাতিক

চীনে কোয়ারেন্টাইন সেন্টারে, আটকা পড়েছেন অনেকে

আন্তর্জাতিক ডেস্ক:

চীনে একটি ৫ তলাবিশিষ্ট করোনা ভাইরাসের কোয়ারেন্টাইন সেন্টার ধসের ঘটনা ঘটেছে। সিনজিয়া হোটেল নামের এই হোটেলটি আকস্মিকভাবে মাটির সঙ্গে মিশে যায়।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চীনের কুয়ান-ঝৌ শহরে এ ঘটনা ঘটে। এর পর পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এ ঘটনার ভিডিও।

তবে এতে কেউ নিহত হয়েছেন কিনা তা নিশ্চিত করে জানা যায় নি। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

এ ঘটনায় ওই হোটেলে থাকা প্রায় ৭০ জন ব্যক্তি আটকা পড়েন। তাদের মধ্যে ৪৭ জনকে উদ্ধার করেন উদ্ধার কর্মীরা।

ভিডিওতে দেখা যায়, উদ্ধাকর্মীরা ফুজিয়ান প্রদেশের ওই ভবনটির ধ্বংসাবশেষের মধ্যে জীবিতদের উদ্ধারে কাজ করছেন। যেসব মানুষ করোনা ভাইরাস আক্রান্ত রোগিদের ঘনিষ্ঠতায় গিয়েছিলেন তাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য ওই হোটেলটি একটি কোয়ারেন্টাইন কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ৮০ কক্ষ বিশিষ্ট হোটেলটি ২০১৮ সালে চালু করা হয় বলে জানা যায়।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা