আন্তর্জাতিক

ইতিহাসে প্রথমবারের মতো বন্ধ রোমের সব ক্যাথলিক চার্চ

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাস সংক্রমন রোধে ইতালির রাজধানী রোমের সব ক্যাথলিক চার্চ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এমনকি প্রার্থনার জন্য রোববারও চার্চে যেতে নিষেধ করা হয়েছে।

এরই মধ্যে ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়ে। তাই ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ইতালি সরকার কঠিন এ পদক্ষেপ নিয়েছে।

রোমে পোপের ডেপুটি কার্ডিনাল অ্যাঞ্জেলো দে ডোনাটিস বলেন, দেশব্যাপী কোয়ারেন্টাইন চলছে। আগামী ৩ এপ্রিল পর্যন্ত রোমের ৯শ গির্জার সব বন্ধ থাকবে।

এমনকি সেন্ট পিটারের বেসিলিকা, সেন্ট পিটার স্কয়ার ও জাদুঘরগুলিতে পর্যটকদের বিয়ে ও শেষকৃত্যের আয়োজনও বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে দ্বাদশ পোপ পিউসকে ভ্যাটিকানে আটক করে রাখা হয়েছিল তখনও অনেক গির্জা খোলা ছিলো। এবার রোমের সবগুলো গির্জা একযোগে বন্ধ করে দেয়ার ঘটনা ইতিহাসে নজিরবিহীন।

ইতালিতে খাবারের দোকান ও ফার্মেসি ছাড়া বাকিসব দোকানপাটও বন্ধ করে দিয়েছে সরকার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

তবে স্পিনের ফাঁদে ধুঁকছে বাংলাদেশ: লাঞ্চে ২০৫/৭, পিছিয়ে ১৫১ রানে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জ...

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সকালটা শুরু হলো স্মৃতিচারণ আর শ্রদ্ধার মধ্য দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা