আন্তর্জাতিক

করোনা মোকাবিলায় ফের মানুষ হত্যা উত্তর কোরিয়ায়!

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ আর মহামারির জেরে আর্থিক ক্ষতির ভয়ে আছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। মহামারি মোকাবিলায় একেবারে শক্ত মেজাজে আছেন তিনি। তাই করোনার দ্বিতীয় ধাক্কা সামাল দিতে মানুষকে হত্যা করতেও পিছপা হচ্ছেন না তিনি।

সম্প্রতি উত্তর কোরিয়ায় সরকারি নিয়ম ভাঙার ‘অপরাধে’ ইতিমধ্যে দুজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার এই খবর প্রকাশ্যে এনেছে দক্ষিণ কোরিয়ায় গুপ্তচর সংস্থা ন্যাশনাল ইনটেলিজেন্স সার্ভিস (এনআইএস)।

তারা জানিয়েছে, করোনার নতুন ধাক্কা মোকাবিলায় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়েও লকডাউন জারি করা হয়েছে। বন্ধ করা হয়েছে সমুদ্র থেকে মাছ ধরা ও লবণ তৈরি। এমনকি উত্তর কোরিয়ার জনগণের বিদেশ থেকে পণ্য আমদানির উপরও কড়া নজর রাখছে সরকার। এক্ষেত্রেও জারি হয়েছে নয়া বিধিনিষেধ।

দক্ষিণ কোরিয়ার এক নির্বাচিত জনপ্রতিনিধি হা তি কিউয়াং জানিয়েছেন, উত্তর কোরিয়ার শাসক কিম জং করোনা মহামারি নিয়ে প্রবল ক্ষুব্ধ হয়ে রয়েছেন। আর্থিক পরিস্থিতির ওপর এর প্রভাব আটকাতে একাধিক ব্যবস্থা নিচ্ছেন তিনি।

এনআইএস আরও জানায়, গত মাসে দেশের মুদ্রা বিনিময় মূল্য বা মানি এক্সচেঞ্জ রেট পতনের জন্য এক মানি এক্সচেঞ্জারকে দায়ী করেন কিম জং। সেই অপরাধের শাস্তিস্বরূপ তাকে মৃত্যুদণ্ড দেন তিনি। এমনকি সরকারি নিয়মভঙ্গ করে বিদেশ থেকে পণ্য আমদানি করায় খুন করা হয় এক সরকারি কর্মকর্তাকেও। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া সমুদ্রের পানিতে জীবাণু থাকার আশঙ্কায় মাছ ধরা, লবণ তৈরির মতো কাজও বন্ধ রাখা হয়েছে পিয়ংইয়ংয়ে। সেখানে জারি হয়েছে কড়া লকডাউন। তবে সে দেশের অন্যত্র এই নিয়ম জারি করা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার মাটিতে একজনও করোনা আক্রান্তের খোঁজ মেলেনি বলে দাবি করেছে কিম সরকার। কিন্তু তাদের সেই দাবি খারিজ করে দিয়েছে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। বরং তাদের অভিযোগ, সংক্রমণ ছড়ানোর আশঙ্কায় করোনা আক্রান্তদের রীতিমতো খুন করছে কিমের প্রশাসন। ফের একবার সেই অভিযোগই করল দক্ষিণ কোরিয়ার গুপ্তচর সংস্থা। সূত্র : লস অ্যাঞ্জেলস টাইমস।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা