আন্তর্জাতিক

ইতালি মৃত্যূপুরী

ইন্টারন্যাশনাল ডেস্ক:
ইতালিকে অবরুদ্ধ করে রেখেছে করোনা ভাইরাস। ভাইরাসটির সংক্রমনে অসহায় হয়ে পড়েছে সেখানকার রাষ্ট্রীয় ব্যবস্থা। বিদ্যুৎ গতিতে বাড়ছে সংক্রমণে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ৩৪৯ জনের মৃত্যু খবর দিয়েছে কর্তৃপক্ষ। এ নিয়ে দেশটিতে ভাইরাস সংক্রমণের মৃতের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৫৮।


দেশটির সিভিল প্রোটেকশন বিভাগ জানিয়েছে, নতুন করে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৭৩ জন। সবমিলিয়ে ইতালিতে ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ৮২০।

গত ডিসেম্বরে কোভিড-১৯ করোনা ভাইরাস চীনের উহান শহরে ধরা পড়ে। এ পর্যন্ত প্রায় ১৫০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে মহামারি হিসেবে ঘোষণা করেছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা