আন্তর্জাতিক

সমন্বিত পদক্ষেপের অভাবে করোনায় লাখো মানুষের মৃত্যুর আশঙ্কা জাতিসংঘের

সান নিউজ ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা শুক্রবার সকাল পর্যন্ত ২ লাখ ৪৫ হাজার ৬৩৪ জন। এরইমধ্যে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। এ ভাইরাসটি বিশ্বের ১৭৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ।

এ অবস্থায় করোনাভাইরাসের মহামারির বিরুদ্ধে বিশ্বনেতাদের এক হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বৃহস্পতিবার (১৯ মার্চ) এক ভিডিও কনফারেন্সে তিনি সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাপী সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে ভাইরাসটির বিস্তার ঠেকানো না গেলে তা দুনিয়াজুড়ে লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে।

বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব সতর্ক করে বলেন, আমরা যদি ভাইরাসটিকে দাবানলের মতো ছড়িয়ে পড়তে দিই, বিশেষত বিশ্বের সবচেয়ে দূর্বল অঞ্চলগুলিতে, তাহলে এটি লক্ষ লক্ষ মানুষকে হত্যা করবে।

গুতেরেস বলেন, বিশ্বব্যাপী সংহতি কেবল নৈতিক কারণেই নয়, এটি সবার স্বার্থে প্রয়োজন।

জি-২০ দেশের নেতাদের প্রতি দরিদ্র দেশগুলোতে সহযোগিতা জোরদার করার আহ্বান জানান তিনি। সূত্র: ইউএন-এর ওয়েবসাইট।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা