আন্তর্জাতিক

লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বে মহামারি আকারে ছড়িয়েপড়া করোনাভাইরাসে বেসামাল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে হু হু করে বাড়ছে করোনায় সংক্রমনের সংখ্যা। বর্তমানে আক্রান্তের সংখ্যা এক লাখ ৪ হাজার ২৫৬ জন। গত ৪ দিনের দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ৬২ হাজারেরও বেশি মানুষ।

গত ২৩ মার্চ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৮১ জন। ২৪ মার্চ সেটা হয় ৫৪ হাজার ৮৫৬। ২৬ মার্চ বেড়ে দাঁড়ায় ৮৫ হাজার ৪৩৫।

সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্কে। সেখানে আক্রান্ত হয়েছে ৪৪ হাজার ৮১০ জন। নিউ জার্সিতে ৮ হাজার ৮২৫, ক্যালিফোর্নিয়ায় ৪ হাজার ৪৫৯, মিশিগানে ৩ হাজার ৬৫৭, ম্যাসাচুসেটে ৩ হাজার ২৪০, ওয়াশিংটনে ৩ হাজার ২০৭ ও ইলিনয়িসে ৩ হাজার ২৬ জন আক্রান্ত হয়েছে।

দেশের ৫০টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়া করোনায় আজ নতুন করে মারা গেছে আরও ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭০৪ জনে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা