আন্তর্জাতিক

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় ৭০৮ জনের মৃত্যু

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাজ্যে বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই ভাইরাসে একের পর এক বলি হচ্ছে সব বয়সের মানুষ। গত ২৪ ঘণ্টায় ব্রিটেনে করোনায় প্রাণ হারিয়েছে ৭০৮ জন। মৃতদের মধ্যে রয়েছে একটি ৫ বছরের শিশুও।

শনিবার (৪ এপ্রিল) রাত পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রিটেনের ৪,৩১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ব্রিটেনেই করোনায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিত্‍সক বিবিসি'কে জানিয়েছেন, এই মুহূর্তে তার তিনজন সহকর্মী ভেন্টিলেশনে আছেন যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিন্তু তাদেরও অবস্থা একই। ওই চিকিত্‍সকের কথায়, আমরা অসুস্থ চিকিত্‍সকদেরও ভেন্টিলেটর দিতে পারছি না, সর্বোচ্চ নার্সিং কেয়ার দিতে পারছি না। নার্সরাও অমানবিকভাবে খেটে চলেছেন, তারাও যে কোনো সময় অসুস্থ হয়ে পড়বেন।

এক-এক জন চিকিত্‍সক ১৩-১৪ ঘণ্টা করে কাজ করছেন প্রতিদিন। তাই সামনের দিনগুলো ভাবাচ্ছে ব্রিটেনের স্বাস্থ্যকর্মীদের।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা