আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে প্রায় ২ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

করোনাভাইরাসে বিধ্বস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দিন দিন আরও অবনতি হচ্ছে সেখানকার পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ফলে দেশটি এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ১ হাজার ৯৪০ জন। আজ নতুন করে মারা গেছে ৭ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৯৫ জন। শুধু নিউইয়র্কেই মারা গেছে ৫ হাজার ৪৮৯ জন।

আগের দিন বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু হয় ১ হাজার ৯৭০ জন। যা এখন পর্যন্ত একদিনে বিশ্বের কোনো দেশে সর্বোচ্চ মৃত্যু।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৫ হাজার ১২৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৮৯১ জন।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৯ হাজার ৫৭১ জন। এর মধ্যে মারা গেছে ৮৮ হাজার ৫৫০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩১ হাজার ১১ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা