আন্তর্জাতিক

ইউরোপের আকাশে হাজারো পাখির মৃত্যু!

আন্তর্জাতিক ডেস্ক:

ঝড়ো বাতাসের কবলে পড়ে আফ্রিকা মহাদেশ থেকে ইউরোপের দিকে আসা হাজারো পরিযায়ী পাখির মৃতু হয়েছে।

সম্প্রতি আফ্রিকা অঞ্চলটির পাখিদের নিয়ে পর্যবেক্ষনকারী বিশেষজ্ঞরা এ খবর জানিয়েছেন।

তারা জানান, বাৎসরিক নিয়মিত ভ্রমণের অংশ হিসেবে পাখিগুলো আফ্রিকা থেকে ইউরোপের দেশগুলোর দিকে আসছিলো।

কিন্তু ঝড়ো বাতাসসহ বিরুপ আবহাওয়ার কারণে গ্রিসের কাছে এই পাখিগুলোর মৃত্যু হয়। মারা যাওয়া এই পাখিগুলোর মধ্যে সোয়েলো, সুইফটসহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে।

দেশটির রাজধানী এথেন্সের অনেক বাসিন্দারাই জানিয়েছেন যে, তাদের এলাকার রাস্তাঘাট ও বাসা-বাড়িসহ বিভিন্ন জায়গায় শত শত পাখির মরদেহ পড়ে রয়েছে।

এথেন্স ছাড়াও এজিয়ান দ্বীপ ও পেলোপোনেস অঞ্চলের কাছেও শত শত পাখির মরদেহ পাওয়া গেছে। সূত্র: উইয়ন নিউজ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা