আন্তর্জাতিক

৩৯ মিলিয়ন মাস্ক বানাবে যুক্তরাষ্ট্র

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ক্রমেই বেড়ে চলেছে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা। তাই প্রতিরক্ষা সামগ্রী তৈরি আইনের আওতায় ৩৯ মিলিয়ন এন৯৫ মাস্ক তৈরির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার। কয়েক সপ্তাহের মধ্যে তৈরি করা হবে এই মাস্ক।

শনিবার (১১ এপ্রিল) পেন্টাগন থেকে ঘোষণা দেওয়া হয়, এজন্য একশ ৩৩ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে যেসব কোম্পানিগুলো পোশাকসহ অন্যান্য সামগ্রী সরবরাহ করে, এই মাস্ক তৈরির জন্য তাদেরকে চাপ দেওয়া হচ্ছে। আর এজন্য সর্বোচ্চ তিন মাস সময় বেঁধে দেওয়া হচ্ছে তাদের।

হোয়াইট হাউস থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ এই বিশাল সংখ্যক এন৯৫ মাস্ক তৈরি ও বিতরণের প্রক্রিয়া দেখভাল করবে। বিবৃতিতে আরো বলা হয়, এ ব্যাপারে বিস্তারিত তথ্য কয়েকদিনের মধ্যে জানানো হবে। কোন কোন কোম্পানিকে এন৯৫ মাস্ক তৈরির দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটাও জানা যাবে শিগগিরই। সূত্র : বিজনেস ইনসাইডার

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা