আন্তর্জাতিক

সেপ্টেম্বরে আসবে করোনার টিকা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী বুলেটের গতিতে বাড়ছে করোনা আক্রান্ত মানুষের সংখ্যা। মৃত্যুর মিছিলে যুক্ত হয়েছে এক লাখেরও বেশি মানুষ। এমন অবস্থায় করোনাভাইরাসের টিকার বিষয়ে ফের আশ্বস্ত করলেন অক্সফোর্ড ইউনিভার্সিটির এক অধ্যাপক। সেপ্টেম্বরেই করোনার টিকা আসবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বিবিসি রেডিও'র এক অনুষ্ঠানে করোনাভাইরাসের টিকার বিষয়ে এই আশার কথা জানিয়েছেন বিশেষজ্ঞ প্রফেসর সারাহ গিলবার্ট। এর আগেও তিনি একই আশ্বাস দিয়েছিলেন।

এ বিষয়ে তিনি বলেনি, খুব শিগগিরই তারা এই টিকার ক্লিনিক্যাল পরীক্ষা শুরু করবেন। তারপরই উৎপাদন প্রক্রিয়া দ্রুততর করা হবে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, গতবছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশ থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাসে বিশ্বজুড়ে ১৯ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু বরণ করেছে ১ লাখ ২০ হাজার মানুষ। আর সুস্থ হয়েছে সাড়ে চার লাখ মানুষ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা