আন্তর্জাতিক

বোয়িং'এ কর্মী ছাঁটাইয়ের শঙ্কা

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে শুধু মার্চেই মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং ১৫০টি বিমানের অর্ডার বাতিল করেছে। এমন সঙ্কটে কর্তৃপক্ষ অন্তত ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বোয়িং কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিল হওয়া সব বিমানই বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের। এ সংখ্যা গত ১ দশকের মধ্যে সর্বোচ্চ। এরমধ্যে ব্রাজিলের এয়ারলাইন্স গোল বাতিল করেছে ৩৪টি অর্ডার, লিসিং ফার্ম অ্যাভোলন বাতিল করেছে ৭৫টি অর্ডার। ফেব্রুয়ারিতেও একই মডেলের বিমানের অর্ডার কমেছে ৪১টি। এর আগে নিরাপত্তা ইস্যুতে দুটি প্রাণঘাতী দুর্ঘটনার পর বোয়িংয়ের এ মডেলের বিমানের চলাচল বন্ধ করে দেয়া হয়।

নিরাপত্তা নিশ্চিত করে আবার আকাশে ওড়ার প্রস্তুতি নিলেও এবার বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস।

বর্তমানে সারাবিশ্বের বিভিন্ন বিমানবন্দরে আছে ১৪ হাজার বোয়িংয়ের বিমান। যা দিয়ে বিশ্বব্যাপী বিমান চলাচলের ৬৩ শতাংশ পরিচালনা করা হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা