আন্তর্জাতিক

পুলিশের মুখে কাশি দেয়ায় যুবকের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা সংক্রমণের আতঙ্কে গোটা বিশ্ব। এই করোনা সংক্রমণ রোধে পারস্পরিক দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। এমন অবস্থায় পুলিশের মুখে কাশি দেয়ায় এক যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বুধবার (১৫ এপ্রিল) কিংস্টনের হুল এলাকার পিয়ারসন পার্ক থেকে এ অভিযোগে জেসন ক্লার্ককে আটক করা হয়।

জেসন ক্লার্ক নামের ব্যক্তিটি রাস্তায় একজনকে গালিগালাজ করছিল। পুলিশ তাকে থামাতে গেলে সে পুলিশের মুখের ওপর কাশি দেয় এবং বলে সে কোভিড-১৯ সংক্রমিত।

একজন সরকারি আইনজীবী বলেন, বর্তমান পরিস্থিতিতে একজন পুলিশ অফিসারের মুখের উপর ইচ্ছা করে কাশি দেয়া বিপদজনক এবং অমার্জনীয় অপরাধ। যে কারো প্রতি এ ধরনের আচরণ অগ্রহণযোগ্য।

যুক্তরাজ্যে করোনা আক্রান্তদের সেবা দিতে গিয়ে ৩০ স্বাস্থ্যকর্মী মারা গেছেন। দেশটিতে এ ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ৩ হাজার ৯৩ জন। মারা গেছে ১৩ হাজার ৭২৯ জন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা