আন্তর্জাতিক

করোনা ঝুঁকিতে ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক:

করোনা ঝুঁকিতে এবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কারণ তিনি এমন এক সমাজকর্মীর সংস্পর্শে এসেছিলেন যিনি নিজে করোনা ভাইরাসে আক্রান্ত।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, ২১ এপ্রিল মঙ্গলবার সমাজকর্মী আবদুল সাত্তার ইদহির ছেলে এবং ইদহি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল ইদহির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

ইদহির ছেলে ডনকে জানান, তার বাবা ১৫ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাত করতে ইসলামাবাদে গিয়েছিলেন। এরপরই তিনি গত সপ্তাহে করোনা লক্ষণে ভুগতে শুরু করেন।

করোনা সংক্রমণের শিকার হওয়ার পরেও ফয়সাল ইদাহি কোনো হাসপাতালে ভর্তি হননি বলে জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম।

ইসলামাবাদের নিজ বাড়িতেই ফয়সাল ইদহি নিজেকে সেলফ আইসোলেশেন রেখেছেন বলে জানা গেছে।

এরইমধ্যে পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার দুশ ১৬ জন। আর মারা গেছেন ১৯২ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা