আন্তর্জাতিক

রমজানে লিবিয়ায় যুদ্ধবিরতির আহ্বান ইইউ’র

আন্তর্জাতিক ডেস্ক:

পবিত্র রমজান মাসে সব ধরনের সংঘাত-সহিংসতা বন্ধের জন্য লিবিয়ার সংশ্লিষ্ট পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

শনিবার (২৬ এপ্রিল) জার্মানি, ফ্রান্স, ইতালিসহ ইইউ’র গুরুত্বপূর্ণ কয়েকটি দেশের নেতারা যুদ্ধবিরতির জন্য এক যৌথ ঘোষণাপত্রের মাধ্যমে এ আহ্বান জানান।

এছাড়া তাদের সঙ্গে একই কথা বলার জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও লিবিয়া বিষয়ক বিশেষ দূতকেও আহ্বান জানানো হয়েছে।

চলতি বছরের গোড়ার দিকে জার্মানির বার্লিন শহরে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য রাজনৈতিক আলোচনা শুরু হয়েছিল। সেখানে আবার ফিরে আসার জন্য যুদ্ধরত পক্ষগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইইউ।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে লিবিয়ার আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃত সরকারের অনুগত সেনা এবং বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুগত গেরিলাদের মধ্যে সংঘর্ষ বেড়েছে।

গত বছরের এপ্রিল মাস থেকে হাফতারের অনুগত বাহিনী লিবিয়ার রাজধানী ত্রিপোলি দখলের জন্য অভিযান শুরু করে কিন্তু তারা এখন পর্যন্ত ত্রিপোলি দখল করতে পারে নি।

অন্যদিকে, হাফতারের অনুগত সেনাদের বিরুদ্ধে কিছুদিন আগে থেকে জোরদার অভিযান শুরু করেছে লিবিয়ার সরকারি বাহিনী। সূত্র: পার্সটুডে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পদ্মায় বাল্কহেডে ডাকাতি, অস্ত্রের মুখে টাকা ও মোবাইল লুট

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল ট্রলার ঘাটসং...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বিশেষ স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশেষ স্মারক ডাক...

‘শ্রমিক অসন্তোষের পেছনে ছিল ফ্যাসিস্ট দলের উসকানি’

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট...

উলিপুরে টেস্টি ট্রিট উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল...

প্রাণিসম্পদের ভ্যাকসিন আমদানি কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যা...

কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে স্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কে...

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা