আন্তর্জাতিক

আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পর এবার পশ্চিম অফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী ন্যুনো গোমেস নাবিয়াম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

২৯ এপ্রিল বুধবার দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।অফ্রিকার দেশে কোনও শীর্ষস্থানীয় ব্যক্তির করোনায় আক্রান্ত হবার ঘটনা এটিই প্রথম।

প্রধানমন্ত্রী নাবিয়াম ছাড়াও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার মন্ত্রিসভার আরও তিন সদস্য।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এতথ্য জানিয়ে বলা হযেছে, মঙ্গলবার পরীক্ষায় করোনা ধরা পড়ার পর আক্রান্ত প্রধানমন্ত্রীসহ অন্য তিনজকে রাজধানী বিসাউয়ের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গিনি বিসাউয়ে এখন পর্যন্ত ৭০ জনের শরীরে করোনার সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে মৃত্যু হয়েছে একজনের। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

বৃদ্ধ মা, স্ত্রী ও দুই সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা

একসময় ভালোবাসার মানুষের হাত ধরে নতুন জীবনের স্বপ্ন...

মহাকাশ থেকে কৃত্রিম আলো কিনে নেওয়ার অবিশ্বাস্য যুগ আসছে!

এক নজরে রিফ্লেক্ট অরবিটালের মহাকাশ প্রকল্প : ...

পদ্ম ব্যারেজ, দ্বিতীয় যমুনা সেতু ও ‘ওয়াই-আকৃতি’র পদ্মা সেতু নির্মাণ করবে সরকার

দেশের যোগাযোগ ও অবকাঠামো খাতে এক যুগান্তকারী ও সুদূরপ্রসারী পদক্ষেপ নিতে...

ঢাবির ভাস্কর্য বিভাগের প্রদর্শনী উদ্বোধন, ৬ শিক্ষার্থীর পুরস্কার লাভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগের বার্ষিক শিল্...

‘শ্রমিক অসন্তোষের পেছনে ছিল ফ্যাসিস্ট দলের উসকানি’

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের পেছনে ফ্যাসিস্ট...

উলিপুরে টেস্টি ট্রিট উদ্বোধন

কুড়িগ্রামের উলিপুরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল...

প্রাণিসম্পদের ভ্যাকসিন আমদানি কমাতে হবে: প্রতিমন্ত্রী টুকু

প্রাণিসম্পদ খাতে দেশের চাহিদার মাত্র ১৫ শতাংশ ভ্যা...

কৃষিজমির মাটি কেটে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের উলিপুরে স্কেভেটর দিয়ে কৃষিজমির মাটি কে...

রাজশাহী রেঞ্জের নতুন ডিআইজি মীর আশরাফ আলী

বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের নতুন উপ-মহাপুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা