আন্তর্জাতিক

ইউনিফর্ম পাচ্ছে আফগান পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে নতুন সশস্ত্র বাহিনী গঠনের কথা জানিয়ে পুলিশ বাহিনীকে নতুন ইউনিফর্ম প্রদান করতে যাচ্ছে দেশটির ইসলামিক আমিরাত সরকার। মঙ্গলবার (৪ জানুয়ারি) আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানায়।

আফগান গণমাধ্যম খমা প্রেসকে দেশটির সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র ইঞ্জিনিয়ার ইজাম বলেন, তালেবানের সহযোগী পুলিশ সদস্যের ইতোমধ্যে ইউনিফর্ম দেওয়ার কাজ শুরু করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের সহযোগী যে সব সদস্য আফগানিস্তানের সাধারণ মানুষদের নিরাপত্তা দিচ্ছেন, তাদের সুনির্দিষ্ট ইউনিফর্ম নেই। তারা সাবেক নিরাপত্তা বাহিনীর ইউনিফর্ম পরছেন।

জানা গেছে, সমগ্র আফগানিস্তানের সাধারণ মানুষ ইসলামিক আমিরাত সরকারকে তাদের বাহিনীর পদাধারীদের সুনির্দিষ্ট ইউনিফর্ম দেওয়ার আহ্বান জানিয়েছেন যাতে তারা তালেবান এবং ডাকাতদের চিহ্নিত করতে পারেন।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর দেশটির সাড়ে তিন লাখ সদস্যের নিরাপত্তা বাহিনী ভেঙে দেওয়া হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

চারতলা ভবন থেকে নিচে পড়ে নারীর মৃত্যু

মৌলভীবাজার শহরে অনলাইন অ্যাপের মাধ্যমে আসবাবপত্রসহ...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর ভাইয়ের ফ্ল্যাট জব্দ

লন্ডনে দেড় কোটি পাউন্ডের ফ্ল্যাট বিক্রি ও হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন যুক্ত...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

কলা কি বিলুপ্ত হয়ে যেতে পারে!

এক নজরে কলা চাষের বর্তমান সংকট ও নতুন সম্ভাবনা

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা