শাহবাজ ও মোদি (ছবি: সংগৃহীত)
আন্তর্জাতিক

মোদিকে শান্তির বার্তা শাহবাজের

আন্তর্জাতিক ডেস্ক: দুই দেশের শান্তি এবং সমৃদ্ধির স্বার্থে জম্মু-কাশ্মিরের বিরোধ নিরসনে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন পাকিস্তানের সদ্য দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। খবর: পাক সংবাদমাধ্যম ডন।

রবিবার মোদিকে চিঠিতে শাহবাজ লিখেন, ভারতের সঙ্গে ‘শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক’ চায় পাকিস্তান। কাশ্মির বিরোধ সমাধানে যেটি অপরিহার্য।

এদিকে গত ১১ এপ্রিল শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে তাকে অভিনন্দন জানিয়ে টুইট মোদি বলেছেন, এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা চায় ভারত। ওই চিঠিতে প্রধানমন্ত্রীর মোদির শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানিয়ে শাহবাজ বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানও প্রতিশ্রুতিব্ধ।

আপক প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তিপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক আমাদের জনগণ, এ অঞ্চলের অগ্রগতি ও আর্থ সামাজিক উন্নতিতে অপরিহার্য।’

আরও পড়ুন: মাফিয়াদের করা নির্বাচন প্রত্যাখ্যান করি

প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে বিরোধীদের আনা অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হয়েছেন ইমরান খান। এরপরই আরেক ভোটাভুটিতে প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন শাহবাজ শরিফ।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা