আন্তর্জাতিক

প্রধানমন্ত্রী মেলোনির শপথ

সান নিউজ ডেস্ক: ইতালির প্রধানমন্ত্রী দায়িত্ব নিয়েছেন কট্টর ডানপন্থি নেতা জর্জিয়া মেলোনি। প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। শনিবার (২৩ অক্টোবর) মন্ত্রিসভার সদস্যদের সাথে শপথ নিয়েছেন তিনি। আর এর মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ডানপন্থী সরকার পেল ইতালি।

আরও পড়ুন: আবারও ক্ষমতায় জিনপিং

শুক্রবার (২১ অক্টোবর) তাকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে ইতালির প্রথম নারী সরকারপ্রধান হলেন তিনি।

জাতীয়তাবাদী রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালির প্রধান মেলোনি, সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি নেতৃত্বাধীন ফোরজা ইতালিয়া ও মাত্তেও সালভিনির লিগের সঙ্গে জোট বেঁধে গত মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয় পান।

ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সাথে শনিবার করমর্দনের আগে ৪৫ বছর বয়সী মেলোনি বলেন, আমি প্রজাতন্ত্রের প্রতি বিশ্বস্ত থাকার শপথ করছি।

শনিবার শপথ গ্রহণের মাধ্যমে চলতি শতকের ১২তম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির ৬৮তম সরকারের প্রধান হলেন মেলোনি। ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান মারিও দ্রাগি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যের প্রশাসনের স্থলাভিষিক্ত হবে মেলোনির সরকার।

তবে দেশটির এই সরকার এই মুহূর্তে কয়েকটি ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্যে মন্দা, ক্রমবর্ধমান জ্বালানি দাম এবং ইউক্রেন যুদ্ধ ঘিরে একটি ঐক্যফ্রন্ট গঠন অন্যতম।

মেলোনি ইউক্রেনের প্রতি সহায়তার অঙ্গীকার করলেও তার জোট সরকারের সঙ্গী বার্লুসকোনি ভিন্নপথে হাঁটছেন। ইউক্রেন যুদ্ধের জন্য চলতি সপ্তাহের শুরুর দিকে কিয়েভকে দায়ী করেন তিনি। একই সঙ্গে তার পুরোনো বন্ধু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ‘উপহার’ এবং ‘চমকপ্রদ চিঠি’ বিনিময় করেছেন বার্লুসকোনি।

রাজনৈতিক উত্তেজনা আর পর্দার আড়ালে দফায় দফায় আলোচনার পর মেলোনি শুক্রবার মন্ত্রিসভার সদস্যদের তালিকা প্রকাশ করেন। এতে নিজ দলের জন্য মন্ত্রিসভার ৯টি পদ সংরক্ষিত রেখে জুনিয়র জোট সঙ্গী লিগ এবং ফোরজা ইতালিয়াকে পাঁচটি করে মন্ত্রণালয় দিয়েছেন তিনি।

আরও পড়ুন : বিএনপির কেউ গ্রেফতার হয়নি

এছাড়া মন্ত্রিসভায় টেকনোক্র্যাট ২৪ সদস্য রয়েছেন; যার মধ্যে মাত্র ৬ জন নারীও জায়গা পেয়েছেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা