ইসরায়েল-যুক্তরাষ্ট্রের তৈরি বিপুল পরিমাণ অস্ত্র জব্দের দাবি সিরিয়ার
আন্তর্জাতিক

বিপুল পরিমাণ অস্ত্র জব্দের দাবি সিরিয়ার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

সিরিয়ার দক্ষিণাঞ্চলে বিপুল সংখ্যক বিধ্বংসী অস্ত্র-গোলাবারুদ জব্দ করেছে দেশটির সেনাবাহিনী। এছাড়া রাজধানী দামেস্কের পাশ থেকে উদ্ধার হওয়া শক্তিশালী মাইন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তৈরি বলে জানিয়েছে সিরিয়া সরকার।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, বুধবার (০৫ আগস্ট) দেশটির সরকারি বাহিনী অভিযানে নামে। এ সময় এক লাখ ৮০ হাজার পিস বুলেট উদ্ধার করা হয়। এগুলোর মধ্য অধিকাংশই ১৪.৫ ও ১২.৫ হেভি মেশিনগানের গুলি।

খবরে আরো বলা হয়েছে, জব্দ করা অস্ত্রের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি ভারী মেশিনগান, বিমানবিধ্বংসী কামান ও মাইন রয়েছে।

চলতি বছরের জুনে বিদ্রোহী নিয়ন্ত্রিত দক্ষিণাঞ্চল থেকে বহু অবৈধ গোলাবারুদ, প্রচুর পরিমাণ অস্ত্র, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ আটক করেছিল সিরিয়ার সরকারি বাহিনী। সূত্র : তাসনিম নিউজ।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল সেবা পেল অসহায় ১৩৩ জন

উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যস...

ঝালকাঠিতে সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ&rsquo...

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন

এইচএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ...

সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচবেন তানিয়া বৃষ্টি, জানিয়েছিলেন চিকিৎসক

দীর্ঘ ১০ মাসের কঠিন সময় পেরিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার জন...

মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বাজারে শাহরুখ খানের অবস্থান বরাবরই আলোচনায় থাকে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা