ফের সীমান্ত লঙ্ঘনের অভিযোগ চীনের বিরুদ্ধে, হাতাহাতি!
আন্তর্জাতিক

ফের সীমান্ত লঙ্ঘনের অভিযোগ চীনের বিরুদ্ধে, হাতাহাতি!

আন্তর্জাতিক ডেস্ক:

২০২০ সালের এপ্রিলের শেষ থেকে চীন-ভারত সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। গত ১৫ জুন প্যাংগংয়ে সংঘর্ষের ঘটনায় ভারতের ২০ জন সেনা জওয়ান নিহত হয়েছে।

সীমান্তে বিরোধ মেটাতে দফায় দফায় দু'দেশের মধ্যে আলোচনা চলছে। কিন্তু এখনো কার্যত সমাধান যে আসেনি, তা জানা গেল।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি ২৯-৩০ আগস্ট রাতে লাদাখের পূর্বাঞ্চলে উস্কানিমূলকভাবে হামলার চেষ্টা করে। এ ঘটনার জেরে ভারত-চীন সেনার মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

ভারতের সেনাবাহিনী আরো জানিয়েছে, সেনাবাহিনী ও কূটনৈতিকভাবে যে আলোচনা এগিয়েছে, তা মাড়িয়ে উসকানিমূলক কর্মকাণ্ড ঘটায় চীন। সে কারণে ভারতের সেনাবাহিনী তা আটকানোর চেষ্টা করেছে।

ভারতের সেনবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে স্পুটনিক নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে কম্যান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হতে যাচ্ছে। একজন সেনা কর্মকর্তা বলেন, সেখানে হাতাহাতি হয়েছে। তবে কোনো ধরনের অস্ত্র ব্যবহার করা হয়নি। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। সূত্র : স্পুটনিক

সান নিউজ/ আরএইচ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এইচএসসিতে ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউই পাস করেননি

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষ...

শ্রীমঙ্গলের স্কুলছাত্রী অপহরণের প্রধান আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবম শ্রেণির এক স্কুলছাত্রী...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা, অংশগ্রহণ ১,৭০০ শিক্ষার্থীর

শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, প্রতিভা বিকাশ এবং পড়াল...

কোম্পানীগঞ্জে যাত্রা শুরু করল ‘চাইনা মার্কেট’

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা