লাইফস্টাইল

ডেউয়া ফলের উপকারিতা

সান নিউজ ডেস্ক: গ্রামাঞ্চলে পরিচিত ফল ডেউয়া। ফলটি খুব বেশি পরিচিত না হলেও তাতে রয়েছে অনেক পুষ্টিগুণ। অঞ্চলভেদে এই ফল মানুষের কাছে বিভিন্ন নামে পরিচিত। ঢেউয়া, ডেলোমাদার, ডেউফল, ঢেউফল ইত্যাদি নামেও ডাকা হয়। দেখতে এবড়োখেবড়ো এবং কিছুটা কাঁঠালের মতো। এ ফলের ভেতরে হলুদ রঙের কোষ থাকে। ভিটামিন সি ও ক্যালসিয়াম সমৃদ্ধ এই ফল ক্ষুধাবর্ধক হিসেবেও কাজ করে। এই ফল বৃষ্টির মৌসুমে ভর্তা করে খেতে খুবই সুস্বাদু। চলুন জেনে নেই ডেউয়া ফলের উপকারিতা ও পুষ্টিগুণ-

আরও পড়ুন: আমসত্ত্ব তৈরির রেসিপি

পুষ্টিগুণ: ভিটামিন সি ও ক্যালসিয়ামসহ ডেউয়া ফলে রয়েছে অনেক পুষ্টি উপাদান। প্রতি ১০০ গ্রাম ডেউয়া ফলে রয়েছে খনিজ ০.৮ গ্রাম, খাদ্যশক্তি ৬৬ কিলো ক্যালরি, আমিষ ০.৭ গ্রাম, শর্করা ১৩.৩ গ্রাম, ক্যালসিয়াম ৫০ মিলিগ্রাম, লৌহ ০.৫ মিলিগ্রাম, ভিটামিন বি১ ০.০২ মিলিগ্রাম, ভিটামিন বি২ ০.১৫ মিলিগ্রাম, ভিটামিন সি ১৩৫ মিলিগ্রাম, পটাশিয়াম ৩৪৮.৩৩ মিলিগ্রাম।

উপকারিতা-

১. ওজন কমাতে: অনিয়ন্ত্রিত ওজন একটি বড় সমস্যা। ঠান্ডা পানিতে ডেউয়া ফলের রস মিশিয়ে নিয়মিত পান করলে ওজন নিয়ন্ত্রণ করা সম্ভব। এমনকি ডেউয়া ফল রোদে শুকিয়ে নিয়ে অফ সিজনেও খাওয়া যায়।

২. বমিভাব দূর করতে: বমির ভাব দূর করতে ডেউয়া খান, এর টক মিষ্টি স্বাদ অচিরেই বমি বমি ভাব দূর করবে।

আরও পড়ুন: গরমে ত্বকের যত্ন

৩. কোষ্ঠকাঠিন্য দূর করে: অনেকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য একটি বড় সমস্যা। বিভিন্ন প্রকার খাবার খেলেও পেট পরিষ্কার হয় না। অস্বস্তিতে ভোগে। ৮ থেকে ১০ গ্রামের মতো কাঁচা ডেউয়া বেটে গরম পানিতে মিশিয়ে কিছুক্ষণ রেখে সেই পানি পান করলে পেট পরিষ্কার হয়ে যাবে। এটা সকালে খালি পেটে খেতে হবে। এতে কোষ্ঠকাঠিন্য দূর হবে।

৪. হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ করে: ডেউয়ায় থাকা ভিটামিন সি ত্বক, চুল, নখ, দাঁত ও মাড়ির নানা রোগ প্রতিরোধে সহায়তা করে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, যা দাঁত ও হাড়ের ক্ষয়রোগ প্রতিরোধ করে।

৫. স্ট্রোকের ঝুঁকি কমায়: ডেউয়াতে রয়েছে পটাশিয়াম, যা রক্ত চলাচলে সহায়তা করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

৬. মুখে রুচি আনতে: মুখের রুচি ফেরাতে খেতে পারেন এই ফল। ডেউয়ার রসের সঙ্গে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে খাওয়ার আগে খেতে হবে। এতে কয়েক দিনের মধ্যেই মুখে রুচি ফিরে আসবে।

আরও পড়ুন: লিচুর পায়েস

৭. পেটে গ্যাস জমলে: পেটে গ্যাস জমলে পাকা ডেউয়ার রস দেড় চামচ আধা কাপ পানিতে মিশিয়ে অল্প চিনি দিয়ে প্রতিদিন একবার করে এক সপ্তাহ খেলে সমস্যা পুরোপুরি দূর হবে।

৮. ত্বকের সমস্যা দূর করে: ত্বকের রুক্ষতা দূর করতে ডেউয়াগাছের ছালের গুঁড়া অনেক উপকারী এবং এই গুঁড়া ব্রণের দূষিত পুঁজ বের করে দেয়।

৯. সানস্ট্রোক রোধ: মরিচ, লবণ, চিনি দিয়ে ডেউয়ার ভর্তা খেলে সানস্ট্রোক হওয়ার ঝুঁকি কমে যায়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা