সংগৃহীত
লাইফস্টাইল

খেজুর খেলে যা হয়

লাইফস্টাইল ডেস্ক: শুধুমাত্র রোজার মাসেই খেজুর খেতে হবে তা কিন্তু না। রোজার সময় বাদেও খেজুর খাওয়ার অভ্যাস করতে হবে। নানান উপকারী ও পুষ্টিগুণে ঠাঁসা খেজুর ফল। যা শরীরের জন্য অনেক উপকারী।

আরও পড়ুন: স্যালাইনের বিকল্প কী হতে পারে?

প্রতিদিন খেজুর খাওয়ার অভ্যাস গড়ে তুললে অনেকগুলো উপকারিতা পাওয় যায়। শরীর ও মন ভালো রাখতে খেজুর খাওয়ার জুড়ি নেই। নিয়মিত খেজুর খেলে অনেকটাই শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত হবে। চলুন জেনে নেওয়া যাক খেজুর খেলে কী হয়:

শরীর ভালো রাখার পাশাপাশি মনও ভালো রাখতে হয়। কিন্তু প্রতিদিনের প্রয়োজনীয় কাজ করতে গিয়ে অনেক সময় ক্লান্ত লাগে। এই ক্লান্তি এসে ভর করে আমাদের শরীর ও মনে। তখন কোনো কাজ করতে ইচ্ছা করে না, অফিস বাদ দিয়ে বাড়িতে শুয়ে-বসে থাকতে ইচ্ছা করে। কিন্তু তাও সম্ভব হয় না কারণ বাড়িতেও জমে থাকে হাজারও কাজ। শরীরের এই ক্লান্তি দূর করতে কিন্তু কাজ করতে পারে খেজুর।

আরও পড়ুন: রসগোল্লা তৈরির রেসিপি

মানসিক ক্লান্তি দূর না হলে মেজাজ বিগড়ে যায়। এর ফলে প্রভাব পড়ে সম্পর্কের ক্ষেত্রেও। খিটখিটে মেজাজ নিয়ে কথা বলার কারণে অনেকের সাথে বাড়ে দূরত্ব। কিন্তু আপনি তখন বুঝিয়ে বলতেও পারবেন না যে কেন এমনটা হচ্ছে। আসলে সবকিছুর পেছনে আমাদের শরীরে কিছু পুষ্টি উপাদানের ঘাটতি কাজ করে। সেসকল ঘাটতি পূরণের জন্য অন্যান্য খাবারের পাশাপাশি নিয়মিত খেতে হবে খেজুর। এটি ক্লান্তি দুর করতে অতুলনীয়।

ক্লান্তি কাটাতে এই একটি অভ্যাসই যথেষ্ট। প্রতিদিন ৩ টি করে খেজুর খেলে এ সমস্যা কমে যাবে দ্রুতই। কীভাবে এটি কাজ করবে? খেজুরে থাকে প্রচুর আয়রন ও কার্বোহাইড্রেট। এই উপাদানগুলোই শক্তি জোগাতে কাজ করে। তাই দিনে কমপক্ষে ৩ টি খেজুর অবশ্যই খেতে হবে। আরেকটু বেশি খেতে চাইলে ৬ টি খেজুর খেতে পারেন। তবে এরচেয়ে বেশি খাবেন না।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা