ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

গার্লিক বাটার নান রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : বিভিন্ন বাটার নান রুটি গুলির মধ্যে বাটার গার্লিক নান বোধহয় সব থেকে জনপ্রিয় ও সুস্বাদু রুটি। এটি সাধারণত রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে খাওয়া হয়। স্বাস্থ্যকর খাবার খেতে চাইলে বাড়িতেই তৈরি করেই খেতে পারেন এই খাবার।

আরও পড়ুন: সুজির গোলাপজামের রেসিপি

জেনে নেওয়া যাক চাওমিন তৈরির রেসিপি-

উপকরণ:

(১) ময়দা- ২ কাপ

(২) ইস্ট- ১ চা চামচ

(৩) গরম দুধ- ১ কাপ

(৪) লবণ- পরিমাণমতো

(৫)বেকিং পাউডার- ১ চিমটি

(৬) গলানো বাটার- ৪ চা চামচ

(৭)রসুন মিহি কুচি করা- ২ চা চামচ।

আরও পড়ুন: দুধ-মধু খাওয়ার উপকারিতা

তৈরি করবেন যেভাবে

গরম দুধের সাথে ইস্ট মিশিয়ে ভালো করে নেড়ে দশ মিনিট ঢেকে রাখুন। এরপর একটি বোলে ময়দা, বেকিং পাউডার ও লবণ রসুন কুচি ও বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। ইস্টযুক্ত দুধ আস্তে গরম পানি যোগ করে আস্তে ঢেলে খামির তৈরি করে নিতে হবে। এতে নান নরম ও তুলতুলে হবে।

আরও পড়ুন: বয়স ধরে রাখে যে ৩ বাদাম

এবার ডোয়ের উপর অল্প তেল বা বাটার মাখিয়ে ভেজা কাপড় দিয়ে গরম কোনো জায়গায় ঢেকে রাখুন। কিছুক্ষণ পর দেখবেন, ডো ফুলে দ্বি-গুণ হয়ে গেছে। ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়ে রুটির মতো বেলে নিন। এবার পছন্দ মতো শেইপে নান তৈরি করুন।

অন্যদিকে তাওয়া গরম করে বাটার দিয়ে মাঝারি আঁচে নানগুলো সেঁকে নিতে হবে। দেখবেন নানের উপরের অংশ ফুলে উঠেছে, তখন এটাকে সাবধানে উল্টে দিন। এভাবে সময় নিয়ে একটা একটা করে নান সেঁকে তুলে নিন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা