ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

দুশ্চিন্তা দূর করার সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক: ছোট-বড় জিনিস থেকে বড়সড় গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে প্রতিনিয়তই আমাদের দুশ্চিন্তায় করতে হয়। অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের মন ও শরীরের জন্য ক্ষতিকর। এ মানসিক সমস্যা শরীরের জন্য খুবই মারাত্মক ক্ষতি হতে পারে। তাই এ সমস্যা এড়াতে কিছু কাজ করতে হবে।

আরও পড়ুন: ডিপ্রেশনের লক্ষণ

জেনে নেওয়া যাক দুশ্চিন্তা দূর করার সহজ উপায়-

(১) প্রার্থনা :

মনকে শান্ত রাখার জন্য প্রার্থনা অনেকটাই গুরুত্বপূর্ণ। আপনি প্রার্থনায় মগ্ন হলে সকল ভয়, দুশ্চিন্তা দূর হয়। নিয়মিত নিঃশ্বাসের ব্যায়াম করার অভ্যাস করুন। গভীরভাবে শ্বাস গ্রহণ ও ত্যাগই প্রার্থনার মূল নিয়ম।

(২) পর্যাপ্ত ঘুম:

সুস্থ থাকার জন্য সবচেয়ে জরুরি পর্যাপ্ত ঘুম। বিশেষজ্ঞরা বলেন, একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিন অন্তত ৬-৭ ঘণ্টা ঘুমানো জরুরি। পর্যাপ্ত ঘুম হলে দুশ্চিন্তা দূর হয়। সেই সাথে মনও শান্ত থাকে। তাই ঘুম যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখুন। ঘুম ভালো হলে আরও অনেক স্বাস্থ্য সমস্যার সমাধান হয়ে যাবে।

আরও পড়ুন: দীর্ঘদিনের কাশি দূর হবে যেসব খাবারে

(৩) মনোযোগের অভ্যাস:

মনোযোগের অভ্যাস তৈরি করতে হবে। আপনাকে অনেক দুশ্চিন্তা থেকে দূরে রাখবে এমন যেকোনো কাজ করতে হবে। চোখের সামনে যা আছে তাতেই মনোযোগ দিতে হবে। এভাবেই মনোযোগের অভ্যাস তৈরি হবে।

(৪) স্বাস্থ্যকর খাবার :

স্বাস্থ্যকর খাবার আমাদের শারীরিক সুস্থতার পাশাপাশি নিশ্চিত করে মানসিক সুস্থতাও। তাই প্রতিদিনের খাবারের তালিকায় স্বাস্থ্যকর খাবার যোগ করুন। সেইসাথে তেলেভাজা ও ফাস্টফুড জাতীয় খাবার বাদ দিন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

মুন্সীগঞ্জ যুবদল নেতা সোহাগের বহিষ্কারাদেশ প্রত্যাহার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী ক...

প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই

মুখস্থনির্ভর পড়াশোনা থেকে বেরিয়ে শিক্ষার্থীদের আনন্দময়, বাস্তবমুখী ও দক্ষতাভি...

সুন্দরবনে ৩ দিনে ঘুরে গেলেন ৩ হাজার পর্যটক

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা...

গর্ভবতী নারীকে অবহেলা স্বজনদের, হাসপাতালে নেওয়ার পথে মৃত সন্তান প্রসব

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচনে রানা-বারী পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী

আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জা...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজস্ব মাতৃভূমিতে...

জাপানি বিদ্রোহী ঔপন্যাসিক রিউ মুরাকামি আর নেই

এক নজরে রিউ মুরাকামি ও তার সাহিত্যিক অবদান

সরকারের ভুলে নীরব থাকবে না বিরোধী দল : ডা. শফিকুর রহমান

বর্তমান সরকারের একের পর এক অনিয়ম, ভুল পদক্ষেপ ও প্রশাসনিক বিশৃঙ্খলার বিরুদ্ধে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা