সংগৃহীত
লাইফস্টাইল

বরবটি-রুই মাছের ভর্তা 

লাইফস্টাইল ডেস্ক: গরম ভাতের সঙ্গে যেকোনো ভর্তা বেশ জমে বেশ। তার সঙ্গে যদি যোগ হয় মাছের স্বাদ, তবে তো কথাই নেই। ২ টুকরা রুই মাছ আর অল্প কিছু বরবটি দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এ ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ভর্তা বেশ সুস্বাদু হয়। চলুন জেনে নেওয়া যাক বরবটি-রুই মাছের ভর্তা তৈরির রেসিপি-

আরও পড়ুন: বদহজমের সমাধান

তৈরি করতে যা লাগবে:

রুই মাছ- ২ টুকরা, বরবটি ছোট টুকরা করা- ১ কাপ, পেঁয়াজ মোটা কুচি- ৩ টেবিল চামচ, হলুদ- সামান্য, লবণ- পরিমাণমতো, ধনিয়া পাতা কুচি- ২ টেবিল চামচ, কাঁচা মরিচ- ঝাল অনুযায়ী, তেল- ৩ টেবিল চামচ,

যেভাবে তৈরি করবেন:

রুই মাছ লবণ ও হলুদ দিয়ে মেখে তেলে ভেজে কাঁটা বেছে নিতে হবে। প্যানে সামান্য তেল মেখে বরবটি, পেঁয়াজ, ধনিয়া পাতা ও মরিচ হালকা আঁচে টেলে নিতে হবে। বরবটি হালকা লালচে হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। এবার সব একসঙ্গে পাটায় বেটে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এবার কাঁটা বেছে রাখা রুই মাছের সঙ্গে সব উপকরণ মেখে নিতে হবে। স্বাদমতো লবণ যোগ করুন। এবার পরিবেশন করুন গরম ভাতের সাথে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

আজ থেকে আগের সময়সূচিতে ফিরল মার্কেট ও শপিং মল

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখা...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা