রাজনীতি

খালেদা জিয়ার বাসা ফিরোজায় পুলিশি নিরাপত্তা চেয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি'র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় পুলিশি নিরাপত্তা চেয়ে চিঠি দেয়া হয়েছে।

গত ২৫ মার্চ পুলিশের আইজিপি বরাবর চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়েছে।

চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান ২৯ মার্চ এ তথ্য নিশ্চিত করে বলেন, চিঠির অনুলিপি দেয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি এবং এসবি বরাবরও।

সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা ছয় মাস স্থগিত হওয়ার পর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে গত ২৫ মার্চ মুক্তি পান সাবেক এই প্রধানমন্ত্রী।

দীর্ঘ ২৫ মাস কারাবন্দি থাকার পর ছয় মাসের জন্য মুক্তি পাওয়ার পর করোনাভাইরাসের কারণে হোম কোয়ারেন্টিনে আছেন বিএনপি প্রধান।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা