সংগৃহীত ছবি
জাতীয়

ভালুকায় নৈশ প্রহরীদের ইউনিফর্ম বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় ঐতিহ্যবাহী মল্লিকবাড়ি বাজারের নিরাপত্তা কর্মীদের মাঝে ইউনিফর্ম ও বাঁশি বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন : বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

মঙ্গলবার রাতে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দের ব্যাক্তিগত উদ্যােগ ও অর্থায়নে ওই নিরাপত্তা ইউনিফর্ম বিতরণ করা হয়।

এ সময় মল্লিকবাড়ি বাজারের ব্যাবসায়ী নেতাসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে ভোট থেকে সরে দাঁড়ালেন ২ প্রার্থী

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ বলেন, মল্লিকবাড়ি বাজারটি ভৌগলিক দিক দিয়ে বেশ গুরুত্বপূর্ণ। এ বাজার দিয়ে বেশ কয়েকটি এলাকার মানুষ চলাচল করে। বাজারে নৈশ প্রহরীদের নির্দিষ্ট পোশাক না থাকায় তাদের দায়িত্ব পালন দৃশ্যমান হয় না। বাজারসহ আশপাশের এলাকায় চুরি রোধে নিরাপত্তাকর্মীদের পাহারা দৃশ্যমান করার জন্য এই নির্দিষ্ট পোশাক দেওয়ার উদ্যােগ নেই। পোশাক পেয়ে নিরাপত্তা কর্মীদের মাঝে এক ধরণের উচ্ছ্বাস কাজ করেছে। আমার বিশ্বাস বেশ কার্যকরী হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা