সৌদি এয়ারলাইন্স ৪শ টিকিট দিচ্ছে আজ
জাতীয়

সৌদি এয়ারলাইন্স ৪শ টিকিট দিচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক :

করোনার মহামারীতে ছুটিতে এসে আটকা পড়া সৌদি প্রবাসীদের ৪শ জনকে টিকিট দিচ্ছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স। যারা রিটার্ন টিকিট করে দেশে এসে মহামারি করোনায় আটকা পড়েছেন, তারাই এই টিকিট পাচ্ছেন।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স এ টিকিট তাদের হাতে তুলে দেবে।

এয়ারলাইন্স কর্মকর্তারা জানান, এ-১ থেকে এ-২০০ ও বি-১ থেকে বি-২০০ এই ৪০০ সৌদি প্রবাসীরা এ টিকিট পাবেন।

এদিকে অন্যদিনের তুলনায় বৃহস্পতিবারও রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এয়ারলাইন্স কার্যালয়ে দীর্ঘ ভিড় দেখা গেছে। অনেকেই টোকেনের আশায় এসেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ৪ অক্টোবর পরবর্তী টোকেন বিতরণ করা হবে।

সান নিউজ/বিএস | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা