চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী
জাতীয়

চিকিৎসার জন্য দুবাই গেলেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

চোখের চিকিৎসার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন। শুক্রবার (০২ অক্টোবর) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাইয়ের উদ্দেশে রওনা হন।

গত জুলাই মাসে অর্থমন্ত্রী চোখের ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন গিয়েছিলেন।

কিন্তু করোনাভাইরাসের কারণে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় এখন আবার ফলোআপ চিকিৎসা জরুরি হয়ে পড়েছে।

অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা গাজী তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, আগামী ১৬ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বা নিকটবর্তী কোনো সময়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

মুক্তির আগেই বড় বিতর্কে শাহরুখের ‘কিং’

বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা