জাতীয়

অনিয়মের চিত্র তুলে ধরে সমাজে ন্যায়ের পথ তৈরী করে দেন সাংবাদিকরা : অ্যাটর্নি জেনারেল 

নিজস্ব প্রতিবেদক : নব-নিযুক্ত অ্যার্টনী জেনারেল এস এম মুনীর সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, “সাংবাদিকরা সমাজের দর্পন। এটি একটি ঝুঁকিপূর্ণ পেশা। সাংবাদিকরা অন্যায়, অত্যাচার, দুর্নীতিসহ নানা অনিয়মের চিত্র তুলে ধরে সমাজে ন্যায়ের পথ তৈরী করে দেন।” তিনি সংবাদকর্ম ীদের আরও বেশি বেশি বস্তুনিষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদন করার প্রতি গুরুত্ব অরোপ করেন। এতে সরকার প্রকৃত ঘটনা জানতে পারবেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে পারবেন।

গোপালগঞ্জ রিপোর্টার্স ফোরামের অফিস পরিদর্শনকালে নব-নিযুক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীরে এসব কথা বলেন।

শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টায় জেলা শহরের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে দ্বিতীয় তলায় রিপোর্টার্স ফোরামের অফিসে আসেন এবং সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি অফিস ঘুরে দেখেন এবং উপস্থিত সকলের খোঁজ খবর নেন।

এ সময় রিপোর্টার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মোজাম্মেল হোসেন মুন্না, সহ-সভাপতি প্রসূন মন্ডল, সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, ডিবিসি’র সুব্রত সাহা বাপী, বাংলানিউজের একরামুল কবীর, এসএ টিভির বাদল সাহা, চ্যানেল-২৪ এর রাজীব আহম্মেদ রাজু, দেশটিভি’র সলিল বিশ্বাস মিঠু, বাংলাটিবি’র সৈয়দ আকবর হোসেন, নিউজ-২৪ এর মুন্সী মোহাম্মদ হুসাইন, সময় টিভি’র আমির হামজা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এস



Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা