জাতীয়

রোহিঙ্গা শরণার্থী শিবিরে বাল্যবিবাহ বাড়ছে

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলিতে বাল্যবিবাহ বাড়ছে। মহামারির কারণে যুবসেবামূলক কাজ বন্ধ হয়ে যাওয়ায় মানবপাচারের ঝুঁকিও বাড়ছে প্রতিদিন। এসব তথ্য প্রকাশিত হয়েছে জাতিসংঘের উদ্যোগে নেতৃত্বাধীন পরিচালিত এক সমীক্ষায়।

করোনা বিস্তার রোধে শরণার্থী শিবিরগুলিতে এপ্রিল মাসে বিভিন্ন তৎপরতা শুরু করে বাংলাদেশ। এইসময় স্বাস্থ্য ও জরুরিভাবে খাদ্য সরবরাহের দিকে বেশি মনোযোগ দেয়া হয়। এর ফলে সাহায্যকর্মী এবং শরণার্থীদের চলাচল সীমিত হয়ে যায়। এই পদক্ষেপটি গ্রহণ করায় অনেক শিশু পরিসেবাও বন্ধ হয়ে যায় বলে জানান শরণার্থী ক্যাম্পের জাতিসংঘের এক শিশু সুরক্ষাকর্মী। গত মে মাসে পরিচালিত হওয়া এই সমীক্ষার বিষয়ে কর্মকর্তারা জানিয়েছেন, শিবিরের বর্তমান পরিস্থিতি আর পরিবেশ আগের মতোই রয়েছে।

জাতিসংঘের ক্রিস্টেন হেইস বৃহস্পতিবার জানিয়েছেন করোনার আগে সেখানকার পরিবেশ অনেক মানবিক ও বন্ধুত্বপূর্ণ ছিলো। শিশুরা নির্ভয়ে বন্ধুদের সাথে তাদের সব কথা শেয়ার করতে পারতো, অনেকের পক্ষেই এখন যা সম্ভব নয়।

সূত্র : পার্স টুডে

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা