জাতীয়

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের বঙ্গবন্ধু কর্নারে পররাষ্ট্রমন্ত্রীর বই প্রদান

নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন তাঁর লেখা ৭টি বই প্রদান করেছেন।

পররাষ্ট্রমন্ত্রীর নিজের লেখা এই বইগুলোর মধ্যে রয়েছে, বঙ্গবন্ধুর ভাষণ সমগ্র, বঙ্গবন্ধু ও বাংলাদেশ, বাংলাদেশ (উন্নয়ন ও ভবিষ্যৎ), বাংলাদেশের স্বাধীনতা- প্রত্যাশা ও প্রাপ্তি, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা- বাংলাদেশের উন্নয়ন ভাবনা ও আমাদের কূটনীতি, Bangladesh Marching Forward এবং টেকসই উন্নয়নের পথে অভিযাত্রা- বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এ এইচ এম তৌহিদ-উল আহসানের নিকট আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী এ বইগুলো হস্তান্তর করেন। সম্প্রতি মুজিব বর্ষ উপলক্ষ্যে এ বিমান বন্দরে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা