ধর্ষণ-হত্যায় জড়িতদের ন্যূনতম ছাড় দেয়নি সরকার: কাদের
জাতীয়

ধর্ষণে জড়িতদের ছাড় দেয়নি সরকার : কাদের

নিজস্ব প্রতিবেদক:

সারাদেশে বিভিন্ন স্থানে সংঘটিত হওয়া ধর্ষণ-হত্যার ঘটনার বিচার সরকার করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ধর্ষণ এক ধরনের সন্ত্রাস। সরকার আইনের শাসনে বিশ্বাসী। ধর্ষকদের শাস্তির বিষয়ে কোনো আপস চলবে না। এজন্য দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর বৈঠক শেষে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।

ধর্ষকদের শাস্তির বিষয়ে কোনো আপস নয় এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, সরকার ধর্ষণের ঘটনার বিচার করছে। সবাই ধৈর্য ধরুন। এ নিয়ে প্রতিবাদের দরকার নেই।

সেতুমন্ত্রী বলেন, ধর্ষণ, হত্যার সঙ্গে জড়িত কোনো অপরাধীকে সরকার কখনো ন্যূনতম ছাড় দেয়নি। সরকার আইনের শাসনে বিশ্বাসী। যারাই এর সঙ্গে জড়িত থাকবে তাদের কেউ পার পাবে না।

সভায় রাজনৈতিক ট্যাগ দিয়ে ধর্ষণকে ভিন্নখাতে প্রবাহিত করলে বিচার বাধাগ্রস্ত হতে পারে বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী।

সাননিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা