জাতীয়

বিশ্বে জনবহুল শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা

সান নিউজ অনলাইন

জনসংখ্যার দিক থেকে জাপানের টোকিওকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শহরের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম।

এই তথ্য উঠে এসেছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ইউএন ডিইএসএ) 'ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫' শীর্ষক প্রতিবেদনে।

জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হলো ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তবে যে গতিতে জনসংখ্যা বাড়ছে, তাতে ২০৫০ সাল নাগাদ ঢাকাই বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে।

সর্বশেষ তালিকা অনুযায়ী, জাকার্তায় এখন ৪ কোটি ১৯ লাখ মানুষের বসবাস। ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ জাভা দ্বীপের পশ্চিমাঞ্চলে অবস্থিত এই উপকূলীয় নগরী দীর্ঘদিন ধরেই বিশ্বের ব্যস্ততম মেগাসিটিগুলোর একটি।

জাকার্তার পর দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা, যেখানে বর্তমানে ৩ কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করেন। জাতিসংঘের প্রতিবেদনে পূর্বাভাস দেওয়া হয়েছে, ঢাকার জনসংখ্যা বৃদ্ধির হার জাকার্তার তুলনায় অনেক বেশি। ফলে ২০৫০ সালের মধ্যে ঢাকা জাকার্তাকে পিছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরী হবে।

জাতিসংঘের প্রকাশিত শীর্ষ ১০ মেগাসিটির (জনসংখ্যা ১ কোটির বেশি) তালিকায় স্পষ্টভাবে দেখা গেছে এশিয়ার প্রাধান্য। বিশ্বের মোট ৩৩টি মেগাসিটির মধ্যে ১৯টিই এশিয়ায়।

শীর্ষ ১০–এ থাকা এশীয় শহরগুলো হলো—

ভারতের নয়াদিল্লি (৩ কোটি ২ লাখ)
চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ)
চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ)
ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ)
ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ)
দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)
১৯৭৫ সালে বিশ্বে মাত্র ৮টি মেগাসিটি থাকলেও এখন এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩-এ।

এশিয়ার বাইরে শীর্ষ ১০–এ থাকা একমাত্র শহর হলো মিশরের রাজধানী কায়রো, যার জনসংখ্যা ৩ কোটি ২০ লাখ।

এ ছাড়া দ্রুত জনসংখ্যা বাড়ছে লাতিন আমেরিকার বৃহত্তম শহর ব্রাজিলের সাও পাওলো (১ কোটি ৮৯ লাখ) এবং সাব-সাহারান আফ্রিকার গুরুত্বপূর্ণ শহর নাইজেরিয়ার লাগোসে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ হলো গ্রাম থেকে শহরে মানুষের ব্যাপক আগমন। জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে ঢাকায় চলে আসছেন জীবিকার সন্ধানে। ফলে রাজধানীতে জনসংখ্যার চাপ ভয়াবহভাবে বৃদ্ধি পাচ্ছে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুদ্দিন গ্রেপ্তার

মুন্সীগঞ্জে ছাত্র হত্যা মামলার আসামি সাবেক যুবলীগ...

মুন্সীগঞ্জে বন্দুক, গুলি, ইয়াবা ও অস্ত্রসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জ সদর উপজেলার খাসকান্দি এলাকায় অভিযান চাল...

৮ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিলো সেনাজোন 

পাহাড়ে নিম্ম আয়ের ও সুবিধা বঞ্চিত মানুষের স্বাস্থ্...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দারুণ ছন্দে বিসিবি একাদশ

বসুন্ধরা স্পোর্টস সিটির (এবিজি স্পোর্টস সিটি) আধুনিক আনভীর ক্রিকেট স্টেডিয়াম...

নুসরাত ফারিয়ার ‘লাপাত্তা’ ও ‘লজ্জা’ আসছে

চলতি বছর ‘লোকে বলে’ গান দিয়ে সংগীতাঙ্গনে দারুণ আলোড়ন সৃষ্টি করেছি...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

ভারতের দিকে ধেয়ে আসছে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘অর্ণব’

বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে প্রথমে গভীর নিম্নচাপ এবং পরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা