জাতীয়

স্বেচ্ছাসেবীর বয়স কোনোদিন বাড়ে না

নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র এবং ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেছেন, একজন স্বেচ্ছাসেবীর বয়স কোনোদিন বাড়ে না। তিনি বলেন, স্বেচ্ছাসেবক কখনও বৃদ্ধ হয় না। কারণ তার মনের উদ্যম আজীবন তরুণ থাকে।

বুধবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের বার্ষিক সাধারণ সভার সূচনা বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন।

ডিএসসিসি মেয়র বলেন, আমরা আর্তমানবতার ব্রত নিয়ে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য হয়েছি। আমরা আজীবন জনকল্যাণে আর্তমানবতার সেবায় কাজ করে যাবো। সেখানে বয়স কোনো বাধা নয়, বিবেচনার বিষয়ও নয়। সুতরাং আমি আজকে সবাইকে অনুরোধ করবো, যেদিন থেকে আমরা রেড ক্রিসেন্টের আজীবন সদস্য হই, সেদিন থেকেই আমরা যেন আর্তমানবতার সেবায় আমাদের ইচ্ছা ও চেতনা সদা জাগ্রত থাকে।

তিনি আরও বলেন, আমরা আমাদের এ ঢাকা সিটি ইউনিটকে শুধু বাংলাদেশের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে উচ্চ মাত্রায় আসিন করতে চাই। আমরা আমাদের কার্যক্রম বাড়াতে চাই। আমি আজকে সভা থেকে ঢাকার সবার কাছে আবেদন করতে চাই আপনাদের অনুদানে উচ্চতম জায়গা হচ্ছে রেড ক্রিসেন্ট। রেড ক্রিসেন্ট সোসাইটি যে অর্থ পায়, সেটা বিনষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। এ অর্থ সম্পূর্ণরূপেই আর্তমানবতার সেবায় ব্যয় হয়। সুতরাং আপনারা নির্দ্বিধায় আপনাদের অনুদান রেড ক্রিসেন্ট সোসাইটিকে দেবেন।

রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য সংখ্যা নিয়ে কিছুটা দুঃখ প্রকাশ করে ব্যারিস্টার তাপস বলেন, দুই কোটি ১০ লাখ জনবসতির এ ঢাকা শহর। সেখানে ৪৯ বছরের রেড ক্রিসেন্টের আজীবন সদস্য দুই হাজার ২০০। এটা শুধু অপ্রতুল নয়, নিতান্তই অগ্রহণযোগ্য বিষয়। আমি যখন রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা ইউনিটের দায়িত্ব পেলাম, আমি নিজে আজীবন সদস্য হয়েছি। আমার স্ত্রীকে আজীবন সদস্য করেছি, আমার ১৯ বছরের পূর্ণবয়স্ক সন্তানকেও রেড ক্রিসেন্টের আজীবন সদস্য করেছি। ছোট ছেলে আগামী বছর প্রাপ্ত বয়স্ক হলে সেও রেডক্রিসেন্ট সোসাইটি আজীবন সদস্য হবে। আমরা আগামী বছরের মধ্যে আমাদের রেড ক্রিসেন্টে সোসাইটির ৫ হাজার আজীবন সদস্য করতে চাই।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন রেড ক্রিসেন্টের আজীবন সদস্য মো. মাসুদুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, শেখ সেলিম আহমেদ, আখতারুজ্জামান প্রমুখ।

এসময় রেড ক্রিসেন্ট ঢাকা ইউনিটের আজীবন সদস্যসহ অনান্যরা উপস্থিত ছিলেন। সূচনা আলোচনা শেষে বার্ষিক সভার কার্যকম শুরু হয়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিচ কার্নিভালের উন্মাদনায় মুখর কুয়াকাটা

পূজার ছুটির রেশ কাটতে না কাটতেই কুয়াকাটায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিচ কার্নি...

রাজধানীর বাজারে ছুটির আমেজ, মুরগির দামে ঝাঁজ, ডিমে মিলছে স্বস্তি

পূজার ছুটির আবহ এখনো কাটেনি রাজধানীর বিভিন্ন বাজারে। অনেক স্থানে ক্রেতার উপস্...

ইরানের সরকার বদলাতে চায় ইসরায়েল, বাস্তবতা বলছে ভিন্ন কথা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের সরকার পরিবর্তনের কথ...

সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত শাহেদের মরদেহ দেশে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারানো বাংলাদেশি প্রবাসী মো. শাহেদ আহম্মদ...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

ইনানীর ট্র্যাজেডির ছয় দিন পর ফের আতঙ্ক

কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টে অবস্থিত একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা...

গিটারের সুর থামিয়ে না ফেরার দেশে রাসেল খান

বাংলাদেশের সংগীত অঙ্গনের পরিচিত গিটারবাদক রাসেল খান আর নেই। দীর্ঘ তিন দশকেরও...

জাঁকজমকপূর্ণ দুর্গাপূজায় প্রশংসা, সামনে নতুন পরীক্ষার মুখে সরকার

জাঁকজমকপূর্ণ আয়োজন, নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি সহযোগিতার মধ্য দি...

এএফসির সমর্থনে শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতির আসনে আরও এক মেয়াদ থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ সমর্থন পেলেন জিয়ান্ন...

পদোন্নতি পেলেন হাসনাত-সারজিস-আসিফ-নাসীরুদ্দীন

সাংগঠনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তন এনে কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন করেছে জাতীয় ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা