জাতীয়

ভোক্তা অধিকারের মহাপরিচালক করোনাক্রান্ত

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহা করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার (১৭ মে) সকালে তার নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। পরদিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মাসুম আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, রবিবার অসুস্থ হয়ে পড়ায় তার নমুনা পরীক্ষা করানো হয়। পরে তার রেজাল্ট পজিটিভ বলে জানানো হয়।

এখন পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা যায়। এদের মধ্যে আছেন, উপ-পরিচালক (উপ সচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, প্রধান কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন ও অর্থ বিভাগ) আতিয়া সুলতানা, সহকারী পরিচালক (তদন্ত) শাহনাজ সুলতানা, সহকারী পরিচালক ( প্রশিক্ষণ ও প্রচার) রজবী নাহার রজনী, গাড়িচালক মিলিয়া খানম।

উল্লেখ্য, বাবলু কুমার সাহা নিত্য পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে প্রতিদিনের বাজার তদারকি ও ট্রাক সেল তদারকিতে নিজে মাঠ পর্যায়ে কাজ করতেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা