জাতীয়

পরীক্ষা করাতে গিয়ে ফটোসাংবাদিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের খবর পত্রিকার ফটোসাংবাদিক মিজানুর রহমান করোনা পরীক্ষা করাতে গিয়ে মারা গেছেন। বুধবার (২০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)'এ করোনা বুথে টেস্ট করার জন্য গিয়েছিলেন তিনি।

সেখানে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তাকে পপুলার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমান ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক ছিলেন। অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য মঈনুদ্দিন আহম্মেদ জানান, মিজানুর রহমান ডায়বেটিস, কিডনিসহ নানা রোগে ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তার জ্বর ও কাশি ছিল।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা