জাতীয়

ঈদে মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহার

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ঈদের শুভেচ্ছা ও উপহার পাঠিয়েছেন।

সোমবার (২৫ মে) সকালে প্রধানমন্ত্রী মুক্তিযাদ্ধা কল্যাণ ট্রাস্ট ভবনে বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ঈদ উপলক্ষে মিষ্টি ও ফল পাঠান।

প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, প্রোটোকল কর্মকর্তা এস এম খুরশিদ উল আলম ও সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার।

সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রীর কর্মকর্তারা করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারী থেকে দেশবাসীকে রক্ষা ও এ সংকট থেকে আশু উত্তোরণের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

মুক্তিযাদ্ধাদের পক্ষে বক্তৃতায় প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন এবং তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা