জাতীয়

যুক্তরাষ্ট্রে পিপিই রপ্তানি শুরু

সান নিউজ ডেস্ক:

করোনায়ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই মারা যাচ্ছে হাজার হাজার মানুষ। বিশ্বের মধ্যে সবচে বেশি প্রকট আকাড় ধারণ করেছে যুক্তরাষ্ট্রে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের কাছে সুরক্ষা সরঞ্জাম চায় দেশটি। তাই মার্কিন যুক্তরাষ্ট্রে দেড় লাখ পিপিই'র প্রথম চালান রপ্তানি করেছে বাংলাদেশ।

করোনার এই মহামারি মধ্যে যুক্তরাষ্ট্র থেকে মোট ৬৫ লাখ পিপিই ক্রয়ের আদেশ পেয়েছে বাংলাদেশে। এই আদেশের মধ্যে এটিই প্রথম চালান। সোমবার (২৫ মে) ঈদের দিন প্রথম এই চালানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন, বাংলাদেশ থেকে বিভিন্ন ধরনের মেডিক্যাল ইকুইপমেন্ট বা চিকিৎসা সরঞ্জাম নিতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের কয়েকটি দেশ।

পিপিই তৈরিতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে বাংলাদেশের তৈরি পোশাক উৎপাদনকারীরা। তবে তারা বলে আসছিলো স্ট্যান্ডার্ড মানের পিপিই তৈরিতে সময় লাগতে পারে। সেই ধারাবাহিকতায় আজকে প্রথম ধাপে দেড় লাখ পিপিই রপ্তানি করা হলো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা