জাতীয়

দেশে করোনায় মৃত্যু ২২ জন, আক্রান্ত ১৫৪১

নিজস্ব প্রতিবেদক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৪৪ জনে।

সারাদেশে ৪৮টি ল্যাবে মোট ৮ হাজার ১৫টি নমুনা পরীক্ষার মধ্যে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলেন ৩৮ হাজার ২৯২ জন।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ হাজার ৯২৫ জন।

আজ (২৭ মে) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, নতুন করে আইসোলেশনে ভর্তি হয়েছে আরও ২৮১ জন। সারাদেশে মোট আইসোলেশনে আছে ৪ হাজার ৯৯৪ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫৭ জন।

নতুন করে কোয়ারেন্টিনে আছে ২ হাজা ৭৮৯ জন। ছাড়া পেয়েছেন ২ হাজার ৮২ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন মোট ৫৬ হাজার ৬৯৬ জন।

এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৫২ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছেন প্রায় ৫৭ লাখ। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২৪ লাখ ৪৪ হাজার ৭১৭ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা