জাতীয়

বিএসএমএমইউ টেস্টেও করোনাক্রান্ত ডা. জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)'এর ল্যাবরেটরিতে করা পরীক্ষাতেও করোনা পজিটিভ এসেছে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর। এর আগে গত রবিবার (২৪ মে) গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষায় করোনা পজেটিভ এসেছিলো।

বিএসএমএমইউ ল্যাবের রিপোর্ট পেয়ে এ তথ্য জানিয়েছেন জাতীয় ঐক্য ফ্রন্ট দফতরের কর্মকর্তা জাহাঙ্গীর আলম মিন্টু।

তিনি জানান, গত ২৪ মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট দিয়ে পরীক্ষা করা হয় ডা. জাফরুল্লাহ চৌধুরীর। সে পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সে অনুযায়ী তিনি বাসায় আইসোলেশনে আছেন।

এরপর গত ২৬ মে ডা. জাফরুল্লাহ চৌধুরীর নমুনা পাঠানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। আজ তার রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।

জাহাঙ্গীর আলম মিন্টু বলেন,এতে প্রমাণিত হলো গণস্বাস্থ্য উদ্ভাবিত কিট করোনা শনাক্তকরণে শতভাগ কার্যকরী। এই কঠিন পরিস্থিতিতে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার স্বার্থে দ্রুত গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত কিট উৎপাদনে সরকারকে অনুমতি দেওয়ার আহ্বান জানান জাহাঙ্গীর আলম মিন্টু।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা