জাতীয়

প্রধানমন্ত্রীকে ফোনে শুভেচ্ছা জাতিসংঘ মহাসচিবের

নিউজ ডেস্কঃ

বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর নাম রয়েছে প্রথম সারিতে। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ক্রমাগত সাফল্য অর্জন করে বিশ্বের বুকে বাংলাদেশের না উজ্জ্বল করেছে তারা। এই কারণে জাতিসংঘের কাছে বাংলাদেশ বরাবরই অন্য রকম এক গুরুত্ব পেয়ে থাকে।

আর তাই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন খোদ জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। শুক্রবার (২৯ মে) রাতে প্রধানমন্ত্রীকে ফোন করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, ‘জাতিসংঘ মহাসচিব শুক্রবার রাতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন এবং আন্তরিক শুভেচ্ছা জানান।’

উল্লেখ্য, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তি রক্ষায় নারী-আমাদের কার্যক্রমগুলোতে তাদের কেন্দ্রীয় ভূমিকা তুলে ধরে।’

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা