জাতীয়

আইসোলেশনে ক্রীড়া প্রতিমন্ত্রী

সান স্পোর্টস ডেস্ক:

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের গানম্যান রেজাউল করীম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সংক্রমণ ঝুঁকি এড়াতে প্রতিমন্ত্রী ও তার দপ্তরের কর্মকর্তারা আইসোলেশনে রয়েছেন।

সোমবার (১ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর গানম্যান রেজাউল করীমের চিকিৎসকদের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন মো. জাহিদ আহসান রাসেল।

তিনি আরও জানান, দেশে কোভিড-১৯ সংক্রমণের শুরু থেকেই প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণসহ পরিস্থিতি মোকাবিলায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন জন গুরুত্বপূর্ণ জরুরি সভা ও কর্মসূচিতে অংশ নিয়েছেন। প্রতিমন্ত্রীর সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন পুলিশের বিশেষ শাখার এএসআই রেজাউল করীম। তিনিও করোনা পজিটিভ হিসেবে সনাক্ত হয়েছেন।

তিনি বলেন, তার অবস্থা ভালো। চিকিৎসকদের পরামর্শে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। প্রতিমন্ত্রীসহ আমরা সবাই (দপ্তরের কর্মকর্তারা) আইসোলেশনে আছি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা