জাতীয়
বাজেট অধিবেশন

৭২ ঘণ্টা আগে সংসদ এলাকায় ১৪৪ ধারা

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১০ জুন (২০২০-২১) একাদশ জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশন শুরু হবে।

বাজেট অধিবেশন শুরুর ৭২ ঘণ্টা আগে থেকে সংসদ ভবন এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছে ডিএমপি।

এ সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ এই নিষেধাজ্ঞা জারি করবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৪ জুন) সংসদ ভবনে বাজেট অধিবেশনের প্রস্তুতিমূলক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে ডিএমপি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস, ফায়ার সার্ভিসসহ ইউটিলিটি বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান বৈঠকের সভাপতিত্বে করেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা