জাতীয়

মেডিক্যাল টেকনোলজিস্টদের তিন দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক:

অতি দ্রুত নিয়োগ দেওয়ার দাবিতে স্বাস্থ্য অধিদপ্তর ঘেরাও করে বিক্ষোভ করছেন মেডিক্যাল টেকনোলজিস্টরা। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হলে ১০ জুন তারা আবার অধিদফতর ঘেরাওয়ের কর্মসূচি দেবেন। বাংলাদেশ মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক সেলিম মোল্লা সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

রোববার (৭ জুন) সকাল ১০টা থেকে তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। দুপুর ২টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

এ সময় সেলিম বলেন, ‘প্রধানমন্ত্রী মেডিক্যাল টেকনোলজিস্ট নিয়োগ দেওয়ার জন্য বলেছেন। স্বাস্থ্য অধিদপ্তর তিন হাজার মেডিক্যাল টেকনোলজিস্টের পদ সৃষ্টি করেছে বলে জানিয়েছে। কিন্তু আসল বিষয় হলো, মাত্র ১২০০ পদ তারা তৈরি করেছে। স্বাস্থ্য অধিদফতর তালিকায় অন্য লোক ঢুকিয়ে মেডিক্যাল টেকনোলজিস্ট হিসেবে নিয়োগ দেবে। এটা অধিদপ্তরের অসততা।’

তিনি আরও বলেন, 'বেকার ২৫ হাজার টেকনোলজিস্ট আবেদন করেছেন। তারা কাজ করতে চান। অথচ কারিগরী বোর্ডের মামলার কারণে ১২ বছর ধরে এ পদে নিয়োগ হয় না। স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তর এটা নিষ্পত্তির উদ্যোগ নেয়নি। আমাদের দাবি, এডহক ভিত্তিতে বেকার এবং যাদের বয়স নেই এখন তাদের নিয়োগ দেওয়া হোক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা