জাতীয়
বাংলাদেশ ব্যাংক আইনের খসড়া অনুমোদন

গভর্নর নিয়োগে বয়সের বাধা আর থাকছে না

নিজস্ব প্রতিবেদক:

এখন থেকে আর বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগে বয়সের বাধা থাকছে না। ৬৫ বছর পর্যন্ত বয়সসীমার বিষয়টি সংশোধন করে বাংলাদেশ ব্যাংক (সংশোধন) আইন, ২০২০ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (৮ জুন) দুপুরে জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এ আইনের অনুমোদন হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক দূরত্ব মেনে স্বাস্থ্যবিধি পালন করে সীমিত সংখ্যক মন্ত্রিসভার সদস্যরা এ বৈঠকে অংশগ্রহণ করেন।

এতদিন বাংলাদেশ ব্যাংকে গভর্নর নিয়োগে বয়সসীমা সর্বোচ্চ ৬৫ বছর নির্ধারিত ছিল। এ আইনের ফলে গভর্নর নিয়োগে আর সর্বোচ্চ বয়সসীমার বাধা থাকছে না।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা